প্রাইভেসি পলিসি
Diploma Tutor শিক্ষার্থীদের কোন তথ্য নেয়, কেন নেয়, কোথায় রাখে এবং কীভাবে সুরক্ষিত রাখে।
আমরা কোন তথ্য নিই
- Google দিয়ে লগইন করলে আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবি।
- ভর্তির ফর্মে দেওয়া নাম, রোল, ইনস্টিটিউট, মোবাইল নম্বর, লিঙ্গ এবং (DUET কোর্সে) বর্তমান সেমিস্টার।
- পেমেন্টের মাধ্যম (বিকাশ/নগদ/রকেট) ও ট্রানজেকশন আইডি (TxID)। আমরা কোনো কার্ড নম্বর, পিন বা পাসওয়ার্ড নিই না।
- ফেসবুক গ্রুপে ক্লাস বাছলে আপনার ফেসবুক প্রোফাইল লিংক।
- পোর্টালে দেওয়া উত্তর (যেমন DUET প্রস্তুতিতে আগ্রহ) ও ফিডব্যাক।
কেন নিই
- পেমেন্ট যাচাই করে ভর্তি অনুমোদন ও স্টুডেন্ট আইডি দিতে।
- আপনার কেনা কোর্স বা বিষয়ের ক্লাসে access দিতে।
- ভর্তি, ক্লাস, রুটিন ও পেমেন্ট সংক্রান্ত SMS বা WhatsApp বার্তা পাঠাতে।
- সাপোর্ট দিতে এবং ওয়েবসাইট উন্নত করতে।
কোথায় রাখা হয়
- লগইন ও ভর্তির তথ্য Google Firebase-এ (Authentication ও Realtime Database) সংরক্ষিত থাকে।
- SMS পাঠানোর জন্য আপনার মোবাইল নম্বর ও বার্তা SMS সেবাদাতার কাছে যায়।
- ক্লাসের ভিডিও YouTube-এর মাধ্যমে চলে।
- ওয়েবসাইট ব্যবহারের সাধারণ পরিসংখ্যান জানতে Google Analytics ব্যবহার করা হয়।
আমরা যা করি না
- আপনার তথ্য কারও কাছে বিক্রি করি না।
- ভর্তি ও কোর্স পরিচালনার বাইরে আপনার তথ্য ব্যবহার করি না।
কুকি ও ব্রাউজার স্টোরেজ
- লগইন ধরে রাখা, ভাষা (বাংলা/English) মনে রাখা এবং ভর্তির অসম্পূর্ণ ফর্ম সেভ রাখার জন্য ব্রাউজারে ছোট তথ্য রাখা হয়।
নিরাপত্তা ও আপনার অধিকার
- শুধু আপনি ও অনুমোদিত অ্যাডমিন আপনার ভর্তির তথ্য দেখতে পারেন।
- তথ্য সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে নিচের নম্বর বা ইমেইলে যোগাযোগ করুন।
যোগাযোগ: +880 1560-009272 · WhatsApp · diplomatutor2k25@gmail.com
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন, কলোনি, বগুড়া
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন, কলোনি, বগুড়া
সর্বশেষ হালনাগাদ: ৫ নভেম্বর ২০২৬